Agaminews
Dr. Neem Hakim

প্রেস বিজ্ঞপ্তি


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ন / ৮৭
প্রেস বিজ্ঞপ্তি

সিপিএসসি, র‍্যাব ১৪, ময়মনসিংহ এবং সিপিসি-৩, র‌্যাব-৮ মাদারীপুর কর্তৃক যৌথ অভিযানে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বৃদ্ধ আবেদ আলী (৭০) ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার

১। ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় বাদী মোছাঃ রোকিয়া বেগম (৩৭), স্বামী-মোঃ শাহ পরাণ, পিতা- আবেদ আলী, সাং- পূর্ব পাণ্ডলী, থানা-তারাকান্দা, জেলা- ময়মনসিংহ জানান যে,গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. সন্ধ্যা অনুমান ০৬:০০ ঘটিকায় বাদীর বৃদ্ধ পিতা আবেদ আলী (৭০) মাহফিল শোনার জন্য নিজ বাড়ি থেকে বের হয়। কিন্তু মাহফিল শেষে বাড়ি না ফিরলে বাদীর বৃদ্ধ মাতা আশেপাশে অনেক খোঁজাখুজি করে। পরের দিন ২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. সকাল অনুমান ০৭:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন পশ্চিম পাণ্ডলী সাকিনস্থ জনৈক আনোয়ার এর ফিসারীর পুকুরে বৃদ্ধ আবেদ আলী (৭০) মরদেহ হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তারাকান্দা থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বাদীসহ তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ সনাক্ত করে। এ ঘটনায় নিহতের মেয়ে মোছাঃ রোকিয়া বেগম (৩৭) বাদী হয়ে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৮, তারিখ-২৪/০২/২০২৫ খ্রি., ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।

২। এরই ধারাবাহিকতায়, অধিনায়ক, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায় সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল গত ১৩ মার্চ ২০২৫ খ্রি. বিকাল অনুমান ১৮:২০ ঘটিকায় সিপিসি-৩, র‌্যাব-৮, মাদারীপুর এর সহায়তায় শরীয়তপুর জেলার নড়িয়া থানার রাজনগর এলাকায় অভিযান পরিচালনা করে আবেদ আলী (৭০) ক্লুলেস হত্যা মামলার আসামি মোঃ ইয়াকুব আলী (৪৩), পিতা-ইউনুছ আলী ওরফে ইন্নছ, সাং-পশ্চিম পাণ্ডলী, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৩। গ্রেফতারকৃত আসামি‘কে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

ময়মনসিংহ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর