Agaminews
Dr. Neem Hakim

জামালপুরে তিন ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ, বাস-সিএনজি চলাচল বন্ধ ঘোষণা


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৫, ৯:১৯ অপরাহ্ন / ৯৫
জামালপুরে তিন ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ, বাস-সিএনজি চলাচল বন্ধ ঘোষণা

রাজু মোল্লা, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে বাস সার্ভিস সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর প্রতিবাদে একই স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। এ ঘটনায় পুরো জামালপুর জেলায় বাস, মিনিবাস ও সিএনজি চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রমিকরা।

আজ (৩ মার্চ) বেলা ১২টা থেকে টাঙ্গাইল বাস স্ট্যান্ড মোড়ে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ পালন করা হয়। প্রায় সাড়ে তিন ঘন্টার বেশি সময় অবরোধ থাকায় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অভিযোগ করেন, জামালপুরে রাজিব বাসের কারণে প্রাণহানির ঘটনা ঘটছে, তাই তারা রাজিব বাস বন্ধের দাবি জানিয়ে পুরো জেলার বাস সার্ভিস সংস্কারের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। অন্যদিকে, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা দাবি করেন, আলোচনার জন্য ডাকা হলে ছাত্ররা উল্টো মারমুখী হয়ে ওঠে, যার ফলে এক শ্রমিক আহত হয়। এ অবস্থায় তারা নিরাপত্তার স্বার্থে জেলার সকল বাস, মিনিবাস ও সিএনজি চলাচল বন্ধ ঘোষণা করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আবিদ সৌরভ বলেন, ‘জামালপুরে রাজিব বাসের কারণে প্রাণ হারাচ্ছে অনেকে। তাই রাজিব বাস বন্ধের দাবি জানাতে আমরা আন্দোলনে নেমেছি। এছাড়াও পুরো জেলায় বাস সার্ভিস সংস্কারের জন্য এই আন্দোলন। কিন্তু এসময় বাস শ্রমিকরা আমাদের ওপর চড়াও হয়। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি সব বাস চললেও রাজিব বাস চলতে দেওয়া হবে না। এর ব্যত্যয় ঘটলে আরও বড় আন্দোলনে যেতে পারি।

জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, ‘আলোচনার জন্য ডাকা হলে উল্টো মারমুখী অবস্থানে যায় ছাত্ররা। এতে আহত হয় এক শ্রমিক। তাই নিরাপত্তার স্বার্থে সারা জেলার সকল বাস-মিনিবাস ও সিএনজি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘বেলা ৩টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এছাড়াও বাস চলাচল স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হচ্ছে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর