Agaminews
Dr. Neem Hakim

খাস জমি দখলে আওয়ামী দোসর


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৫, ৯:২২ অপরাহ্ন / ২৭৮
খাস জমি দখলে আওয়ামী দোসর

রাজু মোল্লা জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলা ২নং শরীফ ইউনিয়নের পিঙ্গরহাটি গ্রামে জামালপুর সদর মহিলা আওয়ামীলীগের আহব্বায়ক সৈয়দা নাজনীন ও শহর আওয়ামীলীগের সদস্য মোয়াজ্জেম হোসেন দুই নেতা মিলে প্রায় পৌনে এক কোটি টাকার খাস জমি অবৈধ ভাবে দখল করে আছে। আওয়ামীলীগ সরকার থাকার সময় ঐ পিঙ্গলহাটি গ্রাম তাদের দখলে ছিল। তাদের বহু অপরাধের কথা কেউ মুখ খুলতে পারতোনা। কেউ কোন অন্যয়ের প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতো।
এলাকাবাসী জানায়, জামালপর সদর মহিলা আওয়ামীলীগের আহব্বায়ক সৈয়দা নাজনীন ও শহর আওয়ামীলীগের সদস্য মোয়াজ্জেম হোসেন দুই নেতা এলাকায় খাস জমি দখল করে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে এখনও মুখ খোলা যায় না। এলাকায় একের পর এক অপরাধ করে চলছে। এই দুই আওয়ামীলীগের নেতা অপেন সাইন বোর্ড লাগিয়ে ৬২ শতাংশ খাস জমি দখল করে আছেন। আওয়ামীলীগের দুই নেতা অবৈধ ভাবে ৬২ শতাংশ জমি দখল করে সাইন বোর্ড লাগিয়ে বলা হয়েছে এই মর্মে সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নিম্ম তফসিল ভ’মি স্থায়ী ভাবে ইজারাদারের নিকট প্রদান করা হলো। এখানে বলা হয়েছে মৌজা পিঙ্গলহাটি জেলনং ১৬৪, আরওআর খতিয়ান দাগ নং ১৬৪। সঠিক হচ্ছে পিঙ্গলহাটি মৌজা জেল নং ১৬৬, আরওআর খতিয়ান দাগ নং ১৬৪, আওয়ামীলীগ সরকার থাকালীন অবৈধ ভাবে দখল করেছে। এই বিষয়ে জামালপর সদর মহিলা আওয়ামীলীগের আহব্বায়ক সৈয়দা নাজনীনের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, ৬২টি শতাংশ জমি আমার দখলে আছে আমার নিজের নামে সাইন বোর্ড লাগিয়ে দিয়েছি। জামালপুরে আওয়ামীলীগের দোসরা পালিয়ে থাকলেও এরা অপেন চলাফিরা করছে। এদের পুলিশ এখনও ধরছে না। এরা কোন ক্ষমতায় বলে জামালপুর শহরে অপেন চলাফিরা করছে। এলাকাবাসী বলছেন এই দোসরদের আইনের আওতায় এনে তার কাছ থেকে সরকারি খাস জমি উদ্ধার করে সবার মাঝে উন্মুক্ত করে দেওয়া হোক।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর