Agaminews
Dr. Neem Hakim

দ্রব্যমূল্যর উদ্ধগতি নিয়ন্ত্রণে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে মিছিল


audhamyabangla প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৫, ৫:১৭ অপরাহ্ন / ৮৮
দ্রব্যমূল্যর উদ্ধগতি নিয়ন্ত্রণে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে মিছিল

নাটোর প্রতিনিধি
দ্রব্যমূল্যর ক্রমাগত উদ্ধগতির প্রতিবাদে এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বাংলাদেশ জামায়েতে ইসলামীর মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে বাংলাদেশ জামায়েত ইসলামী এর আয়োজনে মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়েতের নাটোর জেলা শাখার আমীর ডঃ মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা জামায়েতের সেক্রেটারি সাদেকুর রহমান,জেলা জামায়েতের শহর সেক্রেটারি আতিকুর রহমান রাসেল সহ জামায়েতের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, রোজা এলেই বাজারে দ্রব্যমূল্যর দাম আকাশছোঁয়া হয় যা খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা দাঁড়ায়। তাই তারা অন্তবর্তীকালী সররকারের কাছে রময়ানে দ্রব্যমূল্যর দাম স্থিতিশিল যাতে থাকে সেই দিকে নজর দিতে বলেন এবং রমযান মাসে যেন দিনের বেলা কোন হোটেল রেস্তোরা না খুলা থাকে সেই দিকে প্রশাসনকে নজর দিতে বলেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর