
স্টাফ রিপোর্টার: বাঙ্গালীর মনে অনন্য মহিমায় ভাস্কর চিরস্বরনীয় “একুশে ফেব্রুয়ারী” ইতিহাসের পাতায় রক্ত পলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার এর রক্তে রাঙ্গানো অমর একুশে ফেব্রুয়ারী আজ। রক্তস্নান ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাথানত না করার চির প্রেরণার অমর একুশে এই দিনে সারা বিশ্বের কোটি কণ্ঠে উচ্চারিত হচ্ছে অমর একুশের শোক সংগীত “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি”।
ভাষা শহিদদের রক্তের বিনিময়ে শৃঙ্খল মুক্তধ হয়েছিলো মায়ের ভাষা। বাঙ্গালী জাতিসত্বা বিকাশের যে সংগ্রামের সূচনা ঘটেছিলো মুক্তিযুদ্ধের গৌরবময় পথ অতিক্রম করে স্বাধীন বাংলাদেশের উভ্যুদয়ের মধ্য দিয়ে তা চুড়ান্ত পরিনত লাভ করে। একুশে ফেব্রুয়ারী তাই বাঙ্গালীর কাছে চির প্রেরণার প্রতীকে পরিনত হয়েছে। প্রতিবারের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় ভাবগাম্ভীর্যের সাথে মহান “শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৫” পালন করে আনসার ও ভিডিপি ময়মনসিংহ। একুশে প্রথম প্রহরে নগরীর টাউন হল শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও সালাম নিবেদনের মাধ্যমে ভাষা আন্দোলনে অকাতরের জীবন উৎস্বর্গকারী সকল ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন মোহাম্মদ আবদুল আউয়াল, বিডিএস,সিডিএমএস, উপ-মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ। সাথে ছিলেন জনাব হাফিজ আল মোয়াম্মার পরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ ও মোঃ রবিউল ইসলাম, পিডিএম, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি, ময়মনসিংহ।
এই দিন রেঞ্জ কার্যালয়ে রবাদ জুম্মা মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এতে উপ-মহাপরিচালকসহ সকল পদবীর কর্মকর্তা/কর্মচারী ও আনসার ব্যাটালিয়নের সদস্যগণ অংশগ্রহণ করেন। এছাড়াও অস্ত্র রেঞ্জাধীন সকল ইউনিট, জেলা ও উপজেলায় যথাযোগ্য মর্যদায় আনসার ভিডিপি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী এবং স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত কার্যক্রমে অংশ গ্রহণের মাধ্যমে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
আপনার মতামত লিখুন :