Agaminews
Dr. Neem Hakim

সিকিরিউটি গার্ড থেকে আলিশান বাড়ির মালিক ও অডেল সম্পদ-সাঈদের


audhamyabangla প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন / ৭১৬
সিকিরিউটি গার্ড থেকে আলিশান বাড়ির মালিক ও অডেল সম্পদ-সাঈদের

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি : ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক গৃহায়ন ও গণপূত্র প্রতিমন্ত্রী শরিফ আহমেদের সংস্পর্শ থেকে, আলিশান বাড়ি ও অডেল সম্পদের মালিক হয়েছেন রফিকুল ইসলাম সাঈদ।
জানা গেছে, উপজেলা বিসকা ইউনিয়নের টিলাটিয়া গ্রামের হতদরিদ্র রফিকুল ইসলাম সাঈদ কর্মের সন্ধানে ঢাকা চলে যায়।এলাকাবাসী জানায়,ঢাকা সে সিকিরিউটি গার্ডের কাজ নেয়,এক পর্যায়ে আওয়ামী লীগের ধূসর শেখ মুজিবরের পরিবারের কাজের লোক পরিচয়দারী জৈনক ব্যক্তির সাথে তার পরিচয় ঘটে।পরে ঐ ব্যক্তির সাথে তার ছোট শালিকা বিয়ে দেয়।
আত্মীয়তার সুবাদে সিকিরিউটি গার্ডের চাকরি ছেড়ে মিরপুর কালু’শাহ মাজারের পরিচালনা কমিটির অন্তর্ভুক্ত হয়।এরপর থেকে ভাগ্যর চাকা ঘুরতে থাকে সাইদের। ঢাকা বসবাসের সুবাদে ফুলপুর – তারাকান্দা আসনের সাবেক এম পি ও সমাজ কল্যান গৃহায়নও গণপুত্র মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরিফ আহমদের কাছের লোক হিসেবে পরিচিত লাভ করে।
তারপর সাবেক মন্ত্রীর সহযোগিতায় তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রীর চাচা বাবুল মাস্টারের নেতৃত্বে তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক পদ ভাগিয়ে নেই। তারপর থেকে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে সাবেক মন্ত্রী ও বাবুল মাস্টারের সহযোগিতায় এলাকায় একের পর এক তাসের রাজত্ব কায়েম করে। এরপর গত ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়ন চাই। উপজেলা আওয়ামীলীগ তাকে মনোনয়ন না দেয়ায় এলাকায় চাঁদাবাজী,মাদক ব্যাবসা সহ অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।এলাকাবাসী জানান শেখ হাসিনা পালানোর পর তার বিরুদ্ধে তারাকান্দা থানায় ২ টি মামলা রুজু হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধূসর রফিকুল ইসলাম সাঈদ কে গ্রেফতারের জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর