Agaminews
Dr. Neem Hakim

মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে ইটের আঘাতে বেশ কয়েকজন গুরুতর আহত


audhamyabangla প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৫, ১:৫৬ অপরাহ্ন / ৯৫
মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে ইটের আঘাতে বেশ কয়েকজন গুরুতর আহত

নেপাল ধরঃ ময়মনসিংহ বড়বাজার মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫) রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। আনুমানিক রাত ১০:৩০টার দিকে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়, যা একপর্যায়ে রাস্তায় বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপে রূপ নেয়। এতে সাধারণ পথচারীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। হোটেল ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আহত সূত্র থেকে জানা যায়, বড়বাজারের ব্যবসায়ী এবং হোটেল রসসা বিলাসের মালিক নারায়ণ চন্দ্র দে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করছিলেন। ঠিক সে সময়ই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে ছুটোছুটি আর বিশৃঙ্খলার মাঝে ইটের আঘাতে তার মাথা ফেটে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা তার মাথায় সাতটি সেলাই দেন। শুধু তিনি নন, সংঘর্ষে আরও অনেকে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সাধারণ পথচারীরাও এ সময় আতঙ্কে দিগ্বিদিক ছুটতে থাকেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনও ইটের আঘাতে আহত হন এবং তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনের আওতায় আসবে কি দোষীরা? এত বড় একটি ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নগরবাসীর প্রশ্ন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া হলেও কেন এর জন্য নিরীহ মানুষকে রক্তাক্ত হতে হবে? নিরাপত্তা ব্যবস্থা জোরদার না থাকার কারণেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে অনেকে অভিযোগ তুলেছেন। ময়মনসিংহবাসীর দাবি, এ ধরনের সহিংস কর্মকাণ্ড যারা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর