ভোগাই নদীর ব্রীজটির ৪ টি রোলার বিয়ারিং পরিবর্তনে ব্যয় ২ কোটির উর্ধ্বে
audhamyabangla
প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৫, ১:২২ অপরাহ্ন /
৮৪
মো:আজজিনুর রহমান,নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীর উপর ব্রীজটির ৪ টি রোলার বিয়ারিং পরিবর্তনে ও জয়েন মেরামত করতে ব্যয় হয়েছে ২ কোটি টাকার উর্ধ্বে।
নালিতাবাড়ী শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ভারত থেকে নেমে আসা ভোগাই নদীর উপর নির্মিত ব্রীজটি ৩৬ বছর পার না হতেই ব্রীজের নীচের গার্ডার ও রোলার বিয়ারিং এর নাজুক অবস্থা হয়ে পড়েছিল।
সরেজমিনে ঘুরে দেখা গেছে ব্রীজের জয়েন মেরামতের কাজ করেছে। রোলার বিয়ারিং প্লেট মেয়াদ উত্তীর্ণ হওয়ায় হাইড্রোলেক প্রযুক্তির মাধ্যমে ব্রীজটি উঁচুকরে ৪ টি রোলার বিয়ারিং প্লেট সহ অপসারণ করে ৪ টি নতুন রোলার বিয়ারিং প্লেট প্রতিস্থাপন করায় ব্যয় হয়েছে ২ কোটি টাকার উর্ধ্বে। ব্রীজের সংস্কার কাজ শেষে ৩ ফেব্রুয়ারি সোমবার সকালে জনগন ও যানবাহন চলাচলের জন্য উম্মুক্ত করা হয়েছে। ব্রীজের সংস্কারের কাজটি করেন ইপিক বিল্ডার্স ঢাকা নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠান। বাস্তবায়নে সড়ক বিভাগ শেরপুর।
নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ শেরপুর কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রুহুল আমীন খানের সাথে কথা বললে তিনি জানান ব্রীজটির রোলার বিয়ারিং প্রতিস্থাপনের কাজটি জটিল কাজ। জয়েন্ট মেরামত ও রোলার বিয়ারিং প্লেট সহ প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করে যানবাহন চলাচলের উপযোগী হয়েছে।
আপনার মতামত লিখুন :