মহাসড়কে টমেটো ফেলে নাটোরে মহাসড়ক অবরোধ কর্মসূচি
audhamyabangla
প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৫, ৯:০৪ পূর্বাহ্ন /
১৪১
নাটোর প্রতিনিধি॥
মহাসড়কে টমেটো ফেলে বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সহ নাটোর-রাজশাহী মহাসড়ক -অবরোধ কর্মসুচী পালন করেছে নাটারসহ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের টমেটো ও আম চাষীরা।
বুধবার দুপুর ১২ টার দিকে শহরের পশ্চিম বাইপাস মোড় একডালা এলাকায় প্রাণ এ্যাগ্রো কারখানার অদুরে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে চাষীরা।এ সময় তারা ক্যারেট থেকে টমেটো রাস্তায় ফেলে দেন।
আম ও টমেটো চাষীরা জানান, টমেটো ও আম সহ বিভিন্ন ফলের পাল্পের ওপর নতুন করে ৫শতাংশ থেকে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করার পর প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান হঠাৎ করে টমেটো সংগ্রহ বন্ধ করে দিয়েছে। ফলে মৌসুমী চাষীরা টমেটো বিক্রি করতে না পেরে ক্ষেতেই তা নষ্ট হয়ে যাচ্ছে। তাই নাটোর ও রাজশাহী চাষীরা টমেটো ও আমের পাল্পের ওপর বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহরের দাবিতে ঘন্টাব্যাপী রাজপথ অবরোধ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
আপনার মতামত লিখুন :