Agaminews
Dr. Neem Hakim

ময়মনসিংহে আস্থা লাইফের ব্যবসায়িক সভা


audhamyabangla প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৫, ১:৩৬ অপরাহ্ন / ৬৪৪
ময়মনসিংহে আস্থা লাইফের ব্যবসায়িক সভা
আশিকুর রহমান মিঠু:
আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ময়মনসিংহ শাখায় ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) নগরীর সেনানিবাস সংলগ্ন কাবাব ঘর রেস্টুরেন্টের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির মূখ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এফডাব্লিউসি,পিএসসি(অব:)।
ময়মনসিংহ ক্যান্টনমেন্ট শাখা অফিসের বিএম এবং ব্রাঞ্চ ইনচার্জ মুহাম্মদ আব্দুর রফিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, কোম্পানির ডিএমডি আব্দুল মান্নান ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আবু সালেহ মূসা।
এ সময় আরও উপস্থিত ছিলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ময়মনসিংহ ব্রাঞ্চের ইউনিট ম্যানেজার কাজী কামাল,ইউনিট ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম, ইউনিট ম্যানেজার ফারহানা আক্তার, ইউনিট ম্যানেজার মোঃ ফজলুল করিম ও বিভিন্ন উপজেলা থেকে আগত এফ এ সহ আস্থা লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ নেতৃত্ব এবং দিক নির্দেশনায় জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি আস্থা, নিয়মানুবর্তিতা, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার শীর্ষ অবস্থানে থেকে বিরল দৃষ্টান্ত স্থাপনপূর্বক বীমা শিল্পে একটি স্মার্ট জীবন বীমা কোম্পানির উদীয়মান রোল মডেল হিসেবে অবদান রেখে চলতে বদ্ধপরিকর।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর