
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ সদরে যুবকদের সমন্বয়ে মানবাধিকার সংঘ সামাজিক সংগঠন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে।
গত ২১/০১/২৫ ইং তারিখ শতাব্দী আকন্দকে সভাপতি এবং মেহেদী হাসান নাইমকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ জেলা কমিটি আগামী ১ বছরের জন্য গঠন করা হয়৷ এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে ফারহান আমির, তোফাজ্জল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান রবি, শেখ জলিল জয়, মেহেদী হাসান খান সৌরভ, সাংগঠনিক সম্পাদক আবির হাসান জয়, সহ-সাংগঠনিক সম্পাদক উৎসব, আইটি সম্পাদক ইয়াসিন শান্ত, সমাজ কল্যাণ সম্পাদক সজল আহম্মেদ, ত্রাণ বিষয়ক রিমন, উপ সম্পাদক ফাহাদকে রাখা হয়।
এবং সদস্য হিসেবে জুনায়েদ হাসান রিমন, সাব্বির, আকাশ, ইফাত, রনি, আলামিন, রাহুল, আওলাদ, সিফাত, নাজমুল, শেখ মোহাম্মদ আবু হুরায়রা রাখ হয়েছে।
সাধারণ সম্পাদক নাইম জানান, এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা।
সংগঠনের সভাপতি শতাব্দী আকন্দ বলেন, “আমাদের সংগঠনের উদ্যোগে অসহায় ও ছিন্নমূল শিশুদের সহায়তা করা হবে। এবং গরীব ও ভিক্ষুকদের মাঝে সংগঠনের সকল সদস্যরা সহায়তা পূর্ণ মনোভাব নিয়ে কাজ করবে বলে আমি আশাবাদী। “
আপনার মতামত লিখুন :