Agaminews
Dr. Neem Hakim

নান্দাইলে জোর খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ


audhamyabangla প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৫, ৯:০৯ পূর্বাহ্ন / ১৬৪
নান্দাইলে জোর খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ২৭ বছরের ভোগদখলীয় কৃষি জমি জবর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রভাবশালীরা উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুরাটি গ্রামের মুক্তিযোদ্ধা মৃত জজ মিয়ার ছেলে যুবলীগের ওয়ার্ড সভাপতি আজিজুল ইসলাম, খাইরুল ইসলাম ও রফিক গংদের বিরুদ্ধে।

ভুক্তভোগী আব্দুল করিমের দাবি, ২৭ বছর আগে পার্শ্ববর্তী ধুরুয়া গ্রামের আবুল হাসেম,সিদ্দিক ও তার বোনদের কাছ থেকে ৩০ শতক জমি সাফ কাওলা মূল্যে ক্রয় করে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন।বিগত দুই বছর ধরে কু নজর পড়ে স্থানীয় প্রভাবশালী মুক্তিযোদ্ধা মৃত জজ মিয়ার ছেলেদের আঃলীগ ক্ষমতার দাপট ও বাবা মুক্তিযোদ্ধা সাইনবোর্ডের প্রভাব দেখিয়ে জবর দখল করে জমিতে লাগানো গাছ কেটে বিক্রি করছে,প্রতিবাদ করতে গিয়ে মারপিটের শিকার হয়েছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,দীর্ঘদিন ধরে খায়রুল, আজিজুল, রফিক তার বাবা সাইনবোর্ড ব্যবহার করে ও আঃলীগ ক্ষমতার দাপটে এলাকায় জমি দখল,বাহিরের লোকজন এনে দাঙ্গা-হাঙ্গামা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি জুয়া, মাদক, ব্যবসা করে আসছে,কেউ ভয়েকিছু বলতে পারে না।

এবিষয়ে স্থানীয় আলম ফকির বলেন, বেশ কয়েকবার সালিশের ম্যাধমে সমাধান করার চেষ্টা করলেও সালিশে উপস্থিত হননা খায়রুল,আজিজুল,গংরা।

এই জমির স্বপক্ষে কি কাগজ আছে জানতে চাইলে খায়রুল ইসলাম বলেন,আমরাও গত দুই বছর আগে পার্শ্ববর্তী ধুরুয়া গ্রামের আবুল হাসেম,সিদ্দিক ও তার বোনদের কাছ থেকে জমিটি কিনেছি।আমাদের কাগজ পত্রের বৈধতা আছে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফরিদ আহম্মেদ জানান, জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের মধ্যে দুইটা মামলা চলমান। এ ঘটনায় তদন্ত চলছে

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর