Agaminews
Dr. Neem Hakim

স্বাধীনতার পক্ষে নাকি বিপক্ষে সেটা আগে পরিস্কার করেন; নাটোরে জামায়াতকে দুলু


audhamyabangla প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৫, ১:৫৮ অপরাহ্ন / ১০৩
স্বাধীনতার পক্ষে নাকি বিপক্ষে সেটা আগে পরিস্কার করেন; নাটোরে  জামায়াতকে দুলু

নাটোর প্রতিনিধি.

জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগে আপনাদের স্পষ্ট করতে হবে আপনারা স্বাধীনতার পক্ষে নাকি বিপক্ষে, তার পরে দয়া করে বিএনপির বিরুদ্ধে আক্রমণ করে কথা বলবেন। আমাদের সংগ্রাম জামাতের বিরুদ্ধে নয়, আমাদের সংগ্রাম যারা গত ১৫ বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, গুম করে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার শংকরভাগে বড় হরিশপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নাটোরে জামায়াতের সমাবেশে বলা হয় নাটোরের সকল কিছু নাকি বিএনপি দখলে নিয়েছে। আমি বলতে চাই নাটোরে কোন জায়গায়-ই দখল করে নাই বিএনপির লোকজন। বিএনপির সময়ে সাধারণ ব্যবসায়ী, শ্রমিকসহ কাউকে কোন চাঁদা দিতে হবে না। যেমনটি আওয়ামী লীগের আমলে আদায় করতো।

 

জনসভায় হরিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সদস্য সচিব রহিম নেওয়াজ প্রমুখ।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর