Agaminews
Dr. Neem Hakim

৪ হাজার ফ্ল্যাট তৈরি করে স্বল্প আয়ের মানুষদের ভাড়া দেওয়ার সিদ্ধান্ত সরকারের


admin প্রকাশের সময় : জুন ৭, ২০২৪, ২:৪৫ অপরাহ্ণ / ৯৩
৪ হাজার ফ্ল্যাট তৈরি করে স্বল্প আয়ের মানুষদের ভাড়া দেওয়ার সিদ্ধান্ত সরকারের

স্বল্প আয়ের মানুষের জন্য ৪ হাজার ৩২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব ফ্ল্যাট নির্মাণের পর স্বল্প আয়ের মানুষদের কাছে ভাড়া দেওয়া হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ প্রস্তাবনার কথা জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি জানান, অনুমোদন পেলে টঙ্গী, গাজীপুর, ঢাকার শ্যামপুর ও কদমতলী, নারায়ণগঞ্জের চনপাড়া ও খুলনার হরিণঘাটা এলাকায় এসব ফ্ল্যাট নির্মাণ করা হবে। চলতি ২০২৩-২৪ অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪ হাজার ৮৫৬টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে। গত ১৫ বছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অন্তত সাড়ে ৭ হাজার আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

জাতীয় সংসদে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শীর্ষক বাজেট বক্তব্য রাখা শুরু করেছেন অর্থমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সংসদে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শীর্ষক বাজেট বক্তব্য রাখা শুরু করেন অর্থমন্ত্রী।

এবারের বাজেটের আকার সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে এবারের বাজেটের আকার বাড়ছে চার দশমিক ছয় শতাংশ। এটি দেশের ৫৩তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে। দুই লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।

চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাত শতাংশের বেশি নির্ধারণ করা হয়েছিল এবং আগামী অর্থবছরের লক্ষ্যমাত্রা ছয় দশমিক ৭৫ শতাংশ হতে পারে। প্রস্তাবিত বাজেটে সরকার পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৪১ হাজার কোটি টাকা বেশি। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। পরে এটি সংশোধন করে সাত লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা করা হয়।

Source link

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর