
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল
১৯শে আগষ্ট বিকালে ময়মনসিংহ জিরো পয়েন্ট প্রাঙ্গণ থেকে স্বেচ্ছাসেবক দলের
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বণার্ঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালী সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম
কামাল এর সভাপতিত্বে ও সদস্য সচিব মহিবুল হক টটুল এর পরিচালনায়
ময়মনসিংহ উত্তর জেলার বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য
রাখেন।
আপনার মতামত লিখুন :