
প্রতারণা ও আত্মসাৎ মামলার এজাহার নামীয় আসামী শাহীন আলম তালূকদার (৪২) কে গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ।
১। বাদীর এজাহার সূত্রে জানা যায়, ভালুকা মাস্টারবাড়ি আরিফ স্পিনিং মিলে চাকুরীর সুবাধে বাদী রত্না আক্তারের সাথে আসামী শাহিন আলম তালুকদারের সাথে পরিচয় হয়। বাদী অবিবাহিত হওয়ার সুযোগে মামুন নামে লন্ডন প্রবাসীর সাথে বিবাহের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে বিবাদী শাহিন আলম তালুকদার নিজে মামুন নাম ধারণ করে এবং মামুন গুরুতর অসুস্থ বিধায় চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে সেই অুজহাত দেখিয়ে প্রতারণার মাধ্যমে বাদী রত্মা আক্তারের নিকট হতে কয়েক দফায় ১৩(তের) লক্ষ টাকা গ্রহণ করে আত্মসাৎ করেছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে বাদী হয়ে রত্না আক্তার ময়মসিংহ ভালুকা মডেল থানার মামলা নং-১৩, তারিখ-১০ এপ্রিল ২০২৫খ্রি. ধারা-৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড-১৮৬০ দায়ের করেন। মামলা রুজুর পর সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপর হয়।
২। সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ১০ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ ভোর অনুমান ০৫:০০ ঘটিকায় মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় তথ্য ও প্রযুক্তির সহায়তায় এজাহার নামীয় আসামী শাহীন আলম তালুকদার (৪২), জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। ধৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ময়মনসিংহ জেলার ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে
আপনার মতামত লিখুন :