Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জে সামারী ট্রায়ালে অর্থদন্ড প্রতিষ্ঠান ফেলেই  মালিক পালিয়েছে 


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৫, ৯:০২ অপরাহ্ন / ১৪৪
কিশোরগঞ্জে সামারী ট্রায়ালে অর্থদন্ড প্রতিষ্ঠান ফেলেই  মালিক পালিয়েছে 

 

শাহ সারওয়ার, কিশোরগঞ্জ।
 কটিয়াদী,  বাজিতপুর ও হোসেনপুর  উপজেলায় নিরাপদ খাদ্য আইনের আদালত সামারী ট্রায়ালের মাধ্যমে খাদ্য প্রস্তুতকারী কয়েক প্রতিষ্ঠানকে নগদ অর্থদন্ড প্রদান করেছেন। প্রতিষ্ঠান ফেলেই পালিয়েছে ১ জন।
গতকাল. শনিবার  সকালে কিশোরগঞ্জ  জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট
আদালতের  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  আরিফুল ইসলাম ( ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট,  বিশুদ্ধ খাদ্য আদালত,  কিশোরগঞ্জ) সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া (সামারী ট্রায়ালের)  মাধ্যমে  এ আদালত পরিচালনা করেন।    নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আইনে ভ্রাম্যমাণ  এ  আদালত টি ৩ টি উপজেলায় অভিযান   পরিচালনা করেন।   উক্ত আদালত কটিয়াদী উপজেলার কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার হাজী ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মোড়কে অগ্রীম উৎপাদনের তারিখ প্রদান এবং নিবন্ধন ব্যতীত পণ্য উৎপাদনের দায়ে  ১ লক্ষ টাকা অর্থদন্ড, একই এলাকার রূপালী বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশ, পরিদর্শনে অসহযোগিতা ও  নিবন্ধন না থাকায়  ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের দায়ে বাজিতপুর উপজেলার বাজিতপুর বাজারে অবস্থিত হাবীব বেকারীকে ১ লক্ষ টাকা অর্থদন্ড  এবং একই এলাকার অলিউল্লাহ স্টোরকে খাদ্যপণ্য এবং ডিজেল একত্রে সংরক্ষণ করার দায়ে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। সরারচর  হালিমপুর এলাকার শামীম বেকারীতে অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশ, অননুমোদিত খাবার রঙ ব্যবহার,ভ্রাম্যমাণ আদালত দেখে মালিক পালিয়ে যাওয়ার দায়ে মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার দায়েরের প্রক্রিয়াকরণসহ  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।হোসেনপুর উপজেলার হোসেনপুর বাজারে অবস্থিত ময়নামতি রেস্টুরেন্ট পরিদর্শনকালে অসহযোগিতা এবং ফ্রিজে বাসি গ্রিল সংরক্ষণের দায়ে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই এলাকার শাহী মহল রেস্তোরাঁকে ফ্রিজে বাসি মুরগীর মাংস সংরক্ষণে ও বিভিন্ন অপরাধে  ১ লক্ষ টাকা অর্থদন্ড;  কূলেশ্বরী মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিভিন্ন অপরাধে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা কালে প্রসিকিউটর হিসেবে  সহযোগিতা প্রদান করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল। র‍্যাব সহ জেলা পুলিশ  ও আনসার ব্যাটালিয়নের  চৌকস দল আদালত পরিচালনায় সর্বোচ্চ নিরপওা ও শৃংখলা রক্ষা করেন।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর