Agaminews
Dr. Neem Hakim

পারিবারিক কলহের জেরে শিবলু হত্যা মামলার প্রধান ০২ অভিযুক্ত সদর কোম্পানি র‌্যাব-১৪ এর অভিযানে গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন /
পারিবারিক কলহের জেরে শিবলু হত্যা মামলার প্রধান ০২ অভিযুক্ত সদর কোম্পানি র‌্যাব-১৪ এর অভিযানে গ্রেফতার

প্রেসনোট

বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, হত্যা এবং বিভিন্ন চাঞ্চল্যকর ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানার হত্যা মামলায় পলাতক ০২ অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে: ১। আবু সাঈদ (৪৫) ও ২। মোঃ ফাহিম (২০), উভয় জেলা-ময়মনসিংহ।
ঘটনার বিবরণে জানা যায় যে, বাদীর ছেলে ভিকটিম পেশায় একজন অটো চালক। কিছু দিন আগে ভিকটিমের সাথে ধৃত অভিযুক্ত আবু সাঈদ (৪৫)এর মেয়ের বিবাহ হয়।পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাধ হলে ভিকটিমের স্ত্রী তার বাবার বাড়ীতে চলে যায়। পারিবাকির কলহের জেরে গত ১৭ অক্টোবর ২০২৫খ্রি. বিকাল অনুমান ১৬৪০ ঘটিকায় ময়মনসিংহ জেলা কোতোয়ালী থানার উত্তর দাপুনিয়া সেলফি রোডে পাকা রাস্তার উপর পৌছামাত্রই ধৃত অভিযুক্তরাসহ অন্যান্য অভিযুক্তগণ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের উপর অতর্কিত হামলা করে গুরুত্বর রক্তাক্ত জখম করে।ভিকটিমের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ভিকটিমকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিবলুকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন, যায় মামলা নং-৭৪, তারিখ-১৯ অক্টোবর ২০২৫খ্রি., ধারা-১৪৩/৩০৭/১১৪/৩২৩/৩২৬/৩০২/৫০৬(২) পেনাল কোড। ঘটনার পর থেকেই জড়িত আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৪, ময়মনসিংহ, সদর কোম্পানির একটি আভিযানিক দল ০৬ আগস্ট ২০২৬খ্রি. সকাল অনুমান ১০৩০ ঘটিকায় র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার সহায়তায় ডিএমপি, ঢাকার তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান অভিযুক্ত ১। আবু সাঈদ (৪৫) ও ২। মোঃ ফাহিম (২০), উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত অঅভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-১৪ এর এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর