Agaminews
Dr. Neem Hakim

নালিতাবাড়ীতে সাংবাদিকের দোকানে তালা ভেঙে মালামাল লুট


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ১০:০৮ অপরাহ্ন / ১০
নালিতাবাড়ীতে সাংবাদিকের দোকানে তালা ভেঙে মালামাল লুট

মো:আজিনুর রহমাস,​নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে সাংবাদিকের দোকানে তালা ভেঙ্গে তিন লক্ষ টাকার কীটনাশক লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজকের খবর পত্রিকার নালিতাবাড়ী  উপজেলা প্রতিনিধি শাহিনূর ইসলামের খুচরা সার ও কীটনাশকের দোকানে তালা ভেঙে লুট পাটের ঘটনা (২ আগষ্ট) বিকেল ৫ টার সময় উপজেলার  ঘাকপাড়া বাজারে এ ঘটনা ঘটেছে । মালামাল লুটপাট করে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে যায়,অবৈধ দখলদার স্থানীয় মোঃ হাবিবুর রহমান ও তার ভাই সাইফুল ইসলাম সহ৷ অজ্ঞাত দুর্বৃত্তরা চলে যায়।এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী সাংবাদিক ও ব্যবসায়ী মোঃ শাহিনূর ইসলাম। এই বিষয়ে নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়রী করেন শাহীনূর ইসলাম। জিডি ট্র্যাকিং নং XVFMJP জিডি নং  ৯৫২ / ​অভিযোগ সূত্রে জানা গেছে,সাংবাদিক মোঃ শাহিনূর ইসলাম,স্থানীয় মোস্তফা কামালের ছেলে হাবিবুর রহমানের কাছ থেকে ঘাকপাড়া বাজারে একটি দোকান ঘর ভাড়া নেন। সেখানে উপজেলা কৃষি অফিসের বৈধ অনুমোদন সাপেক্ষে বিগত প্রায় ১২ বছর ধরে সুনামের সাথে খুচরা সার ও কীটনাশকের ব্যবসা পরিচালনা করে আসছেন। ইজারাদারদের অভিযোগের প্রেক্ষিতে২০২৫ সালের (২৫ আগষ্ট) নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার( ভুমি)  সরেজমিনে তদন্ত কালে জানা যায় দখলদারদের দখলে থাকা ভূমি ঘাকপাড়া বাজারে নামে বিআরএস রেকর্ডীয় ভূমি। পরবর্তীতে বাজারে ইজারাদার ও ব্যবসায়িরা নালিতাবাড়ী উপজেলা নিবার্হী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।সেই অভিযোগের ভিত্তিতে (৯ই জুন)  উপজেলা নির্বাহী অফিসার  ঘাকপাড়া বাজার পরিদর্শনে যান। পরিদর্শনের পর বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে দোকান মালিক হাবিবুর ও তার ভাই সাইফুল ইসলাম সাংবাদিক শাহিনূরের ওপর ক্ষিপ্ত হন।  দোকান ছেড়ে দিতে তাকে হুমকি প্রদান করে।দোকান না ছাড়লে প্রাণনাশের হুমকি দেয়।সর্বশেষ গত ২রা আগস্ট (রবিবার) বিকেল আনুমানিক ৫টার দিকে সাংবাদিক শাহিনূর ইসলামের অনুপস্থিতির সুযোগ নিয়ে হাবিবুর ও তার লোকজন দোকানের দুইটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। অভিযোগ উঠে, তারা দোকান থেকে প্রায় তিন লক্ষাধিক টাকার সার ও কীটনাশক লুট পাট করে আসবাবপত্র ভাঙচুর করে,দোকানের কাঠের টেবিল,কাউন্টার,চেয়ার,বেঞ্চ,রেগ ও কিছু খালি কার্টুন রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।​ক্ষতিগ্রস্ত সাংবাদিক ও ব্যবসায়ী মোঃ শাহিনূর ইসলাম বলেন,আমি দীর্ঘ ১২ বছর ধরে বৈধভাবে লাইসেন্স নিয়ে ব্যবসা করে আসছি ।হাবিবুর ও তার ভাই ছাইফুল সহ অজ্ঞাতরা আমার তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছে। আর্থিক ক্ষতিগ্রস্থ সহ আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।​এ বিষয়ে ভুক্তভোগী দ্রুত জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর