প্রেসনোট
বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, হত্যা এবং বিভিন্ন চাঞ্চল্যকর ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় র্যাব-১৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানার হত্যা মামলায় পলাতক ০২ অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে: ১। আবু সাঈদ (৪৫) ও ২। মোঃ ফাহিম (২০), উভয় জেলা-ময়মনসিংহ।
ঘটনার বিবরণে জানা যায় যে, বাদীর ছেলে ভিকটিম পেশায় একজন অটো চালক। কিছু দিন আগে ভিকটিমের সাথে ধৃত অভিযুক্ত আবু সাঈদ (৪৫)এর মেয়ের বিবাহ হয়।পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাধ হলে ভিকটিমের স্ত্রী তার বাবার বাড়ীতে চলে যায়। পারিবাকির কলহের জেরে গত ১৭ অক্টোবর ২০২৫খ্রি. বিকাল অনুমান ১৬৪০ ঘটিকায় ময়মনসিংহ জেলা কোতোয়ালী থানার উত্তর দাপুনিয়া সেলফি রোডে পাকা রাস্তার উপর পৌছামাত্রই ধৃত অভিযুক্তরাসহ অন্যান্য অভিযুক্তগণ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের উপর অতর্কিত হামলা করে গুরুত্বর রক্তাক্ত জখম করে।ভিকটিমের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ভিকটিমকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিবলুকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন, যায় মামলা নং-৭৪, তারিখ-১৯ অক্টোবর ২০২৫খ্রি., ধারা-১৪৩/৩০৭/১১৪/৩২৩/৩২৬/৩০২/
গ্রেফতারকৃত অঅভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে র্যাব-১৪ এর এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে
আপনার মতামত লিখুন :