শরণখোলায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান: এক সপ্তাহে কুখ্যাত মাদক কারবারীসহ ১০ গ্রেফতার
audhamyabangla
প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ১০:০৪ অপরাহ্ন /
৭

মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি :
শরণখোলায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালাচ্ছে থানা পুলিশ। গত এক সপ্তাহে কুখ্যাত মাদক কারবারী ইলিয়াস তালুকদারসহ ১০জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গাজাসহ ইয়াবা ট্যাবলেট ও ধারালো অস্ত্র।থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” ঘোষণা করে শরণখোলা থানার নবাগত অফিসার ইনচার্জ রোকেয়া খানমের নির্দেশে পুলিশ উপজেলায় মাদকের আখড়া চিহ্নিত করে অভিযান চালাচ্ছে। গত এক সপ্তাহের মধ্যে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১০ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এ সময়ের মধ্যে থানায় ১১টি মাদকের মামলা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ২ আগষ্ট বিকেলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরের কুখ্যাত মাদক কারবারী ইলিয়াস তালুকদারকে ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৯ হাজার টাকা সহ আটক করে। এ সময় পুলিশ ইলিয়াসের বাড়ি তল্লাশী করে চাইনিজ কুড়ালসহ কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করেছে। ইলিয়াসের বিরুদ্ধে শরণখোলা থানায় ৮টি মামলা রয়েছে।শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন বলেন, শরণখোলা থানার নবাগত ওসি রোকেয়া খানম মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করায় মাদকের গডফাদাররা সোশ্যাল মিডিয়ায় ওসির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে নেমেছে। মাদক নির্মুলে পুলিশের নেয়া কঠোর পদক্ষেপকে বিতর্কিত করার এই চেষ্টার আমরা তীব্র নিন্দা জানাই।শরণখোলা থানার নবাগত অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, শরণখোলাকে মাদক মুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কোন অপশক্তির কাছে মাথা নত করা হবেনা।
আপনার মতামত লিখুন :