কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ওয়ার্কশপে দুর্ধর্ষ চুরি , ২ মাসেও মালামাল উদ্ধার হয়নি
audhamyabangla
প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন /
৮
![কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ওয়ার্কশপে দুর্ধর্ষ চুরি , ২ মাসেও মালামাল উদ্ধার হয়নি]()

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদর নিশ্চিন্তপুর ৫ তলা বিল্ডিং সংলগ্ন মিনহাজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে দুর্ধর্ষ চুরি, ২ মাসেও মালামাল উদ্ধার হয়নি। অভিযোগ সূত্রে জানা যায়,পাকুন্দিয়া উপজেলা আঙ্গিয়াদী গ্রামের আব্দুল হালিম দুলাল এর ছেলে নিশ্চিন্তপুর পাঁচতলা বিল্ডিংর পাশে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ব্যবসা করিয়া আসিতেছে।গত ১০ মে -২০২৬ ইং রাতে ওয়ার্কশপের কাজ শেষ করে সে বাড়িতে চলে যায়। ১১মে সকালে দোকানের সাটারখোলে দোকানে প্রবেশ করে দেখে পিছনের দরজা খোলা এবং উপরে টিনের চাল কাঁটা,দোকানে রক্ষিত ২লক্ষ টাকার মূল্যের চারটি ওয়েল্ডিং মেশিন ক্যাশ বক্সে থাকা নগদ অনুমান ১ লক্ষ টাকা , ১২ হাজার টাকা মূল্যের এক কয়েল তামার তার,অন্যান্য আনুষঙ্গিক প্রায় ২০ হাজার টাকার সহ সর্বমোট ৩ লক্ষ ৫০ হাজার মালামাল অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হলে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস, এম আরিফুর রহমান অভিযোগটি তদন্ত করার জন্য উপ পুলিশ পরিদর্শক মধুসূদন সরকারকে তদস্তের নির্দেশ দেন। মধুসূদন সরকার তদন্ত রিপোর্ট না দিয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বদলি হয়ে যান। বর্তমানে ওয়ার্কশপের মালিক মিনহাজ উদ্দিন এর দোকানটি বন্ধ।
আপনার মতামত লিখুন :