নাটোরে দিনব্যাপী দুর্নীতি বিরোধী সচেতনতামূলক প্রচারণা বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক
audhamyabangla
প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন /
১৭
নাটোর প্রতিনিধি।
নাটোরে দিনব্যাপী দুর্নীতি বিরোধী সচেতনতামূলক প্রচারণা বিষয়ক বর্ণাঢ্য রেলি, বেলুন ও কবুতর উড়িয়ে ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। মঙ্গলবার দুপুরে শহরের কানাই খালি সদর থানার সামনে থেকে এক বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলিটি প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় সদর থানার সামনে এসে শেষ হয়। পরে সদর থানার মাঠে খাঁন ফাউন্ডেশনের বাস্তবায়ন ও আলো সংস্থা নাটোরের সহযোগিতায় এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আততাব, বিএনপির নেতা ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম,আলো সংস্থা নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, খাঁন ফাউন্ডেশনের ভয়েস্ ফর চেইঞ্জ নাটোরে জেলা প্রকল্প অফিসার শামীমা লাইজু নীলা,খান ফাউন্ডেশন ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার মোঃ ইকবাল কবীর প্রমুখ।
আপনার মতামত লিখুন :