Agaminews
Dr. Neem Hakim

পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ / ৪৭
পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০


মুঞ্জুরুলহক মুঞ্জু,  কিশোরগঞ্জ প্রতিনিধি
ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস শ্রীরামদী এলাকা অতিক্রম করার সময় হঠাৎ সামনে পড়া এক স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ
হারিয়ে উল্টে গেলে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া পৌর সদরের শ্রীরামদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।আহতদের মধ্যে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সম্রাট (২২), সিরাজগঞ্জ জেলার সৌরভ (২৬), কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ এলাকার কবির (২৬), বত্রিশ এলাকার পারভীন আক্তার (৫৫) এবং আনতা (২৩), শরিয়তপুর জেলার সাড়ে ৩ বছর বয়সের আনাহিতা, করিমগঞ্জ উপজেলার সালমান (১৮) এবং আয়শা সিদ্দিকা (২৮), তাড়াইল উপজেলার দুলাল মিয়া (২৮) এবং পাকুন্দিয়া উপজেলার শীরামদী এলাকার ইকরাকে (১৩) পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস শ্রীরামদী এলাকা অতিক্রম করার সময় হঠাৎ সামনে পড়া এক স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। বাসটি সড়ক থেকে উল্টে গিয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ২০ জন আহত হন। ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনতা উদ্ধার কাজে অংশ নেন।খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস, সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। আহতদের উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
জরুরি বিভাগের চিকিৎসক ডা: নার্গিস আরা চম্পা জানান, হাসপাতালে মোট ১০ জন চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ শুরু থেকেই উদ্ধার তৎপরতা চালিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর