প্রেস রিলিজ
#র্যাব-১৪, ময়মনসিংহ, সদর কোম্পানি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮ এপ্রিল ২০২৬ খ্রি. সন্ধ্যা অনুমান ১৮৪০ ঘটিকায় র্যাব-৩,সিপিসি-১, শাহজাহানপুর, ঢাকার সহায়তায় ডিএমপি, ঢাকা মুগদা থানাধীন মান্ডা ব্রীজ থেকে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি অজয় পাল চৌধুরী (৪৫), জেলা-নেত্রকোনা’কে গ্রেফতার করেছে।
#গ্রেফতারকৃত আসামি অজয় পাল চৌধুরী (৪৫), পিতা- মৃত রুহি দাস পাল, সাং-শান্তিবাগ, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা। ধৃত আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আসছিল। সে কেন্দুয়া সিআর-২৫৫(১)২৩, সিআর-২৫৬(১)২৩, সিআর-১৩৮(১)২৩, সিআর-১৫২(১)২৩, এবং সিআর-৬৭১(১)২৪ ধারা-১৮৮১ সনের হস্তান্তর যোগ্য দলিল আইন ১৩৮ এর একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দুয়া থানায় ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে
আপনার মতামত লিখুন :