Agaminews
Dr. Neem Hakim

ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির কড়াইপাড়া গ্রামের বাসিন্দারা পানি নিষ্কাশনের অভিযোগ করেও প্রতিকার পায়নি এলাকাবাসী


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ /
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির কড়াইপাড়া গ্রামের বাসিন্দারা পানি নিষ্কাশনের অভিযোগ করেও প্রতিকার পায়নি এলাকাবাসী

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির কড়াইপাড়া গ্রামের বাসিন্দারা পানি নিষ্কাশনের অভিযোগ করেও প্রতিকার পায়নি এলাকাবাসী| ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপি কড়াইপাড়া গ্রামে ৭ নং ওয়ার্ডের এলাকাবাসী বারবার অভিযোগ করার পরও প্রতিকার পায়নি এলাকাবাসী এমন অভিযোগ করেছেনভুক্তভোগীরা| দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কড়াইপাড়া জামে মসজিদ রোডের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় রাস্তায় ময়লা পানি এসে জমে থাকায় রাস্তাটি খাল খন্দে পরিণত হয়েছে| স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ফুলবাড়ী (এলজিইডি) থেকে গত কয়েক বছর আগে রাস্তাটি নির্মাণ করা হয়| কিন্তু রাস্তার দুই পাশে ড্রেন না থাকায় গ্রামবাসীদের বাসাবাড়ির পানি রাস্তার উপরে দীর্ঘদিন ধরে জমে থাকার কারণে রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছে| এতে স্থানীয় জনসাধারণ যাতায়াতের চরম ভোগান্তির মধ্যে পড়ছে|এই রাস্তাটি দিয়ে ৯ নং
হামিদপুর ইউনিয়নে এলাকাবাসি ও খয়েরপুকুর হাটের শত শত লোকজন এই রাস্তাটি দিয়ে চলাচল করে আসছে| স্থানীয় মুদি দোকানদার মহিদুল ইসলাম বলেন, এ পর্যন্ত ১০/১২ বার ৭নং শিবনগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ছামেদুল ইসলামকে লিখিত অভিযোগ করেছি কোন কাজ হয়নি| তারপর উপজেলা প্রশাসন কে বলার পরও কয়েক বছর ধরে এই অবস্থা আমরা মসজিদে যেতে পারছিনা এই নোংরা পানি ভেঙে| পথচারি নজরুল বলেন, আমরা প্রতিদিন এই রাস্তায় চলাচল করি কিন্তু এই ময়লা পানি কাপড়ে লেগে কাপড় অপবিত্র হয়ে যায়, পরবর্তীতে কাপড় পরিবর্তন করে মসজিদে যেতে হয়|
এদিকে ৯ নং হামিদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আলহাজ্ব রেজওয়ানুল হক জানান, আমার এলাকার কয়েক হাজার জনগণ এই রাস্তা দিয়ে চলাচল করে| রাস্তাটির বেহাল অবস্থা ও রাস্তার উপরে পানি জমে থাকার কারণে চলাচলে দূর্ভোগে পড়তে হয়| এ বিষয়ে ৭ নং শিবনগর ইউনিয়ন চেয়্যারম্যান মোঃ ছামেদুল ইসলাম এর সঙ্গে কথা বললে তিনি জানান, এ বিষয়ে বহুবার আমার কাছে অভিযোগ করেছে এলাকাবাসী পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থা সৃষ্টি হয়েছে আমি বিষয়টি অতি দ্রুত সমাধানের চেষ্টা করছি|

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর