Agaminews
Dr. Neem Hakim

সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক ০৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি খন্দকার মোরশেদ-ই-আলম (৪৫) গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ১:৫২ অপরাহ্ণ / ২৩
সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক ০৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি খন্দকার মোরশেদ-ই-আলম (৪৫) গ্রেফতার

প্রেস রিলিজ

# গ্রেফতারকৃত আসামি খন্দকার মোরশেদ-ই-আলম (৪৫), পিতা- মৃত খন্দকার নুরুল হালিম, সাং-নওমহল বাইলেন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। সে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মামলা নং-১১(৪)২০০৪,জিআর-২২৫/২০০৪, ধারা-৪০৮/১০৯ পেনাল কোড ১৮৬০ এর ০৩ (তিন) বছরের সাজপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। ক্ষমতার অপব্যবহার করে সম্পত্তি আত্মসাৎ করার অপরাধে বিজ্ঞ আদালত তাকে ০৩ বছরের সশ্রম কারাদন্ড ও অনাদায়ে আরো ০১ মাসের কারাদন্ড প্রদান করেন। গ্রেফতার এড়ানোর লক্ষ্যে ধৃত আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আসছিল।
#সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ, এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ২৯ এপ্রিল ২০২৬ খ্রি. বিকাল অনুমান ১৬০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার কাচারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করে।
#গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর