Agaminews
Dr. Neem Hakim

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন


admin প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ /
নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন


প্রকাশিত: ২৩:৫৪, ২৮ এপ্রিল ২০২৬  

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন


রাজধানীর নিউ মার্কেটের বটতলা এলাকায় শহীদ শাহ নেওয়াজ হলের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। শুরুতে নিহত ব্যক্তির পরিচয় জানা না গেলেও আঙ্গুলের ছাপ পরীক্ষা করে পুলিশ নিশ্চিত করেছে নিহত ব্যক্তি হলেন খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। 

তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন আছে। টিটন রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার বাসিন্দা। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে গুরুতর আহত অবস্থায় টিটনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ জুয়েল বলেন, “দুই যুবক একটি মোটরসাইকেলে করে এসে শহীদ শাহ নেওয়াজ হলের সামনে টিটনকে পরপর কয়েক রাউন্ড গুলি করে। তিনি গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে ছটফট করতে থাকেন। পরে আমরা ধাওয়া করলে ওই দুই যুবক পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।”

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 

ঢাকা/ফিরোজ





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর