প্রেস বিজ্ঞপ্তি*
#বাংলাদেশকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নে র্যাব-১৪, ময়মনসিংহ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৬ এপ্রিল ২০২৬খ্রিঃ রাত অনুমান ০১২০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার চৌরাস্তা মোড়ে একটি সফল অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি সাদা রঙের Probox গাড়ি তল্লাশি করে চালকসহ যাত্রীবেশে থাকা সন্দেহভাজন মাদককারবারি ১। মোঃ সাদ্দাম সরকার (৩৩), ২। মোজাম্মেল (২২), ৩। মোঃ আলা উদ্দিন মিয়া (২০) এবং ৪। মোঃ নয়ন সরকার (১৯), সর্বজেলা-ব্রাহ্মণবাড়িয়াদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে গাড়ির বডির সাথে কৌশলে ফিটিং করা অবস্থায় ২৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতঃ বহনে ব্যবহৃত Probox গাড়ি জব্দ করা হয়।
#প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদককারবারিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
#গ্রেপ্তারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরগঞ্জ থানায় আলামতসহ মাদককারবারিদের হস্তান্তর করা হয়েছে। মাদকের বিস্তার রোধে র্যাব-১৪, ময়মনসিংহ এর এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বাক্ষরিত/-
*সিনিয়র সহকারী পরিচালক*
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে
আপনার মতামত লিখুন :