Agaminews
Dr. Neem Hakim

ইউআইটিএস শিক্ষার্থীদের নিয়ে ডিএসইর প্রশিক্ষণ কর্মশালা


admin প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ /
ইউআইটিএস শিক্ষার্থীদের নিয়ে ডিএসইর প্রশিক্ষণ কর্মশালা


প্রকাশিত: ১৩:৪৫, ২৩ এপ্রিল ২০২৬  

ইউআইটিএস শিক্ষার্থীদের নিয়ে ডিএসইর প্রশিক্ষণ কর্মশালা


ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্তৃপক্ষ। পুঁজিবাজার বিষয়ে একাডেমিক জ্ঞান ও সচেতনতা বাড়াতে এ কর্মশালার আয়োজন করা হয়।

বুধবার (২২ এপ্রিল) পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য শেয়ারবাজারকেন্দ্রিক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ডিএসইর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ডিএসই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডিএসইর ট্রেনিং একাডেমিতে ইউআইটিএসের অ্যাকাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক মো. হোসেন মিয়াজীর নেতৃত্বে বিজনেস স্টাডিজ বিভাগের একদল শিক্ষার্থী কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান অংশগ্রহণকারীদের শেয়ারবাজারের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি স্টক মার্কেট অপারেশনস, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং এর প্রবৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন।

এ সময় শিক্ষার্থীরা শেয়ারবাজারের কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন বলে জানান আয়োজকরা।


ঢাকা/এনটি/মাসুদ





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর