Agaminews
Dr. Neem Hakim

২ হাজার ৪২০ লিটার জব্দ, জরিমানা


admin প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ /
২ হাজার ৪২০ লিটার জব্দ, জরিমানা



সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ২৩ এপ্রিল ২০২৬  

কাগজপত্র ছাড়া পেট্রোল পরিবহন: ২ হাজার ৪২০ লিটার জব্দ, জরিমানা


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈধ কাগজপত্র ছাড়া ট্রাকে করে পরিবহনের সময় ২ হাজার ৪২০ লিটার পেট্রোল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

বুধবার (২২ এপ্রিল) রাতে উপজেলার শ্যামলীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহজাদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের রেকাব আলীর ছেলে কামরুল ইসলাম ও একই উপজেলার কান্দাপাড়া গ্রামের জলিল মণ্ডলের ছেলে পিকআপ ভ্যানের চালক লাভলু মণ্ডল।

উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) রুপু কর বলেন, “শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ডিপো এলাকার একটি ট্যাংক লরি থেকে পেট্রোল ড্রামে ভরে মিনি পিকআপ ভ্যানে করে রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছিল। পথে গাড়িটি জব্দ এবং চালক ও কর্মচারীকে আটক করা হয়। তারা পেট্রোল ক্রয় ও বহনের সঠিক কাগজপত্র দেখাতে পারেনি। এরপর ভ্রাম্যমাণ আদালতে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে, তাৎক্ষণিক টাকা পরিশোধ করায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা পেট্রোল স্থানীয় তেল পাম্পে বিক্রি করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”

ঢাকা/রাসেল/রাজীব





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর