Agaminews
Dr. Neem Hakim

বিতর্কিত মন্তব্য, আইনি জটিলতায় প্রকাশ রাজ


admin প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ /
বিতর্কিত মন্তব্য, আইনি জটিলতায় প্রকাশ রাজ


প্রকাশিত: ১২:১০, ২২ এপ্রিল ২০২৬  
আপডেট: ১২:১০, ২২ এপ্রিল ২০২৬

বিতর্কিত মন্তব্য, আইনি জটিলতায় প্রকাশ রাজ

প্রকাশ রাজ


বিতর্কের মুখে পড়েছেন ভারতীয় সিনেমার দাপুটে অভিনেতা প্রকাশ রাজ। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বিজেপির এক নেতা তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। 

দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের টিটিডি বোর্ডের সদস্য, বিজেপি নেতা বানু প্রকাশ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন। অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে ‘মানহানিকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্য’ করার অভিযোগ তুলেছেন। কেবল তাই নয়, ‘রামায়ণ’-কে বিকৃতভাবে উপস্থাপন, হিন্দু ধর্মের বিশ্বাসকে অসম্মান করার দাবিও করেন এই নেতা।   

শুধু প্রকাশ রাজের বিরুদ্ধেই নয়, বরং যারা এসব মন্তব্যকে সমর্থন বা উৎসাহ দিয়েছেন তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বানু প্রকাশ বলেন—“এ ধরনের মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন ঘটাতে পারে, তাই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।” 

গত জানুয়ারিতে প্রকাশ রাজ কেরালা লিটারেচার ফেস্টিভ্যালে অংশ নেন; সেখান থেকেই এই বিতর্কের সূত্রপাত। এ অনুষ্ঠানে প্রকাশ রাজ শিশুদের নাট্য পরিবেশনার কথা বলেন। রাম, লক্ষ্মণ, রাবণ ও শূর্পণখার মতো রামায়ণের চরিত্রগুলোকে আধুনিক ও ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেন তিনি। সেখানে ফ্রুটস, পেমেন্টস এবং জিএসটির মতো উপাদান ব্যবহার করে হাস্যরস সৃষ্টি করা হয়েছিল বলে এ প্রতিবেদনে দাবি করা হয়েছে। তার এই বর্ণনার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে নেটিজেনদের একটি অংশ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 

চলতি মাসের শুরুতে বিষয়টি আরো জটিল আকার ধারণ করে। এরপর ১৬ এপ্রিল আইনজীবী অমিতা সাচদেব অভিযোগ দায়ের করেন। নিজেকে একজন ধর্মপ্রাণ হিন্দু হিসেবে পরিচয় দিয়ে তিনি দাবি করেন, এই মন্তব্যগুলো ইচ্ছাকৃত এবং আপত্তিকর, যা তার ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত করেছে। আইনজীবী অমিতা বলেন, “হিন্দু দেবদেবী এবং সনাতন ধর্মের প্রতি অবমাননা কোনোভাবেই সহ্য করা উচিত নয়।” তবে বিষয়টি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি প্রকাশ রাজ।  

পেশাগত জীবনে ব্যস্ত সময় পার করছেন প্রকাশ রাজ। ‘দৃশ্যম থ্রি’ সিনেমায় তার অভিনয়ের কথা রয়েছে। এতে তার সহশিল্পী হিসেবে থাকবেন—অজয় দেবগন, টাবুর মতো তারকা। থালাপাতি বিজয় অভিনীত ‘জন নায়াগান’ সিনেমায়ও দেখা যাবে তাকে। সেন্সর জটিলতায় সিনেমাটির মুক্তি আটকে আছে। পাশাপাশি মহেশ বাবু অভিনীত ‘বারাণসী’ সিনেমায়ও দেখা যাবে প্রকাশ রাজকে। বড় বাজেটের এ সিনেমার শুটিং চলমান রয়েছে। 


ঢাকা/শান্ত





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর