Agaminews
Dr. Neem Hakim

ময়মনসিংহে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু


admin প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৬, ৯:১১ পূর্বাহ্ণ /
ময়মনসিংহে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু



ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ২২ এপ্রিল ২০২৬  
আপডেট: ০৯:১০, ২২ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

প্রতীকী ছবি


ময়মনসিংহের নান্দাইলে বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে মারা যায় তারা। 

মারা যাওয়া শিশুরা হলো- একই গ্রামের সুমন মিয়ার মেয়ে সাঈফা আক্তার (৩) এবং তুহিন মিয়ার মেয়ে সুরাইয়া আক্তার (৩)। তারা সম্পর্কে চাচাতো বোন।

স্থানীয় সূত্র জানায়, পরিবারের অগোচরে বিকেলের দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে একসঙ্গে খেলা করছিল দুই বোন। এক পর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। স্বজনরা তাদের বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন স্থানে খোঁজ করার পর তারা বাড়ির পাশের পুকুরে নেমে শিশু দুটির সন্ধান করেন। একপর্যায়ে পুকুর থেকে সাঈফা এবং কিছুক্ষণ পর সুরাইয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারূর ইসলাম বলেন, “দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তাদের মরদেহ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।”

ঢাকা/মিলন/মাসুদ





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর