Agaminews
Dr. Neem Hakim

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক- ২


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৫:৪১ অপরাহ্ন / ২০
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক- ২

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। এ সময় ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত মদের মোট আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। শুক্রবার (২৪ জুলাই) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ জুলাই বিজিবির একটি টহল দল ঝিনাইগাতী উপজেলার নওকুচি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১২ বোতল ভারতীয় মদসহ মো. জুয়েল রানা (২৫) ও মো. সামিউল (১৮)কে আটক করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা। এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই দিন চোরাচালানবিরোধী আরেকটি অভিযানে নালিতাবাড়ী উপজেলার কুচপাড়া সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা।বিজিবি জানায়, পৃথক দুই অভিযানে মোট ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার টাকা। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এছাড়াও ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর