Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক-অটোর সংঘর্ষে নিহত ১, আহত ৩


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ন / ২২
কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক-অটোর সংঘর্ষে নিহত ১, আহত ৩
মুঞ্জুরুলহক মুঞ্জু, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের শম্ভুগঞ্জ এলাকায় হলুদের ফিশারের সামনে একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (২১ জুলাই) রেলক্রসিংয়ের আগে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃ/ত্যু হয়। আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর