Agaminews
Dr. Neem Hakim

ময়মনসিংহে র‌্যাব-১৪ এর পৃথক অভিযান: কলমাকান্দা থানার পর্ণোগ্রাফি আইনে মামলার আসামিসহ ডাকাতি প্রস্তুতি ও ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত ০২ পলাতক আসামি গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৬:১৩ অপরাহ্ন / ২৩
ময়মনসিংহে র‌্যাব-১৪ এর পৃথক অভিযান: কলমাকান্দা থানার পর্ণোগ্রাফি আইনে মামলার আসামিসহ ডাকাতি প্রস্তুতি ও ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত ০২ পলাতক আসামি গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিভিন্ন চাঞ্চল্যকর ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি চৌকস আভিযানিক দল গত ২১ জুলাই ২০২৬ খ্রিঃ বিভিন্ন সময়ে নেত্রকোনার কলমাকান্দা থানার পর্ণোগ্রাফি মামলার আসামিকে ডিএমপি, ঢাকার শাহাজাহানপুর থানা এলাকা থেকে এবং ময়মনসিংহের সদর এলাকা থেকে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ০২ পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামি ও মামলার বিবরণ:

#পর্ণোগ্রাফি মামলার আসামি:

১। আল আমিন (৪০), থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনা।
এজাহারের বিবরণে জানা যায়, পারিবারিক বিয়ের আলোচনার সূত্রে ভিকটিমের সাথে আসামির পরিচয় হয়। সেই সুবাদে আসামি বিভিন্ন সময় ভিকটিমকে ঘুরতে নিয়ে যায় এবং কৌশলে তার কিছু আপত্তিকর ছবি তুলে রাখে। পরবর্তীতে আসামি বিবাহিত জানার পর ভিকটিমের পরিবার এই বিয়ে বাতিল করে তাকে অন্যত্র বিয়ে দেয়। বর্তমানে ভিকটিম ৬ মাসের অন্তঃসত্ত্বা। বিয়ে ভেঙে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে আসামি পূর্বে তোলা সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, যা গত ১৯ জুন ২০২৬খ্রিঃ বিকাল ১৬০০ ঘটিকায় ভিকটিম ও তার পরিবারের নজরে আসে। এই ঘটনায় ভিকটিমের মাতা আদালতে পিটিশন মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত কলমাকান্দা থানাকে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দেন। আদালতের আদেশে গত ০৬ জুলাই ২০২৬ খ্রিঃ কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১০ ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) ধারায় মামলা নং-০৫ রুজু করা হয়।

#ডাকাতি প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি:

১। রাহুল ওরফে সুলতান (২১)। কোতোয়ালী থানার মামলা নং-৭১(০৬)২৩, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড।

#ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি:

২। মোঃ ইয়াছিন (২৫)। কোতোয়ালী থানার মামলা নং-২৭(০৩)২৩, জিআর-২২৪/২৩

উভয় জেলা-ময়মনসিংহ।

ধৃত আসামিরা গ্রেফতার এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমনে র‌্যাব-১৪ এর এই ধরনের আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর