Agaminews
Dr. Neem Hakim

অষ্টগ্রাম থানা পুলিশের মাদকবিরোধী সফল অভিযান বিপুল পরিমাণ গাঁজাসহ ০৫ জন মাদক কারবারি গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ন / ১৬
অষ্টগ্রাম থানা পুলিশের মাদকবিরোধী সফল অভিযান বিপুল পরিমাণ গাঁজাসহ ০৫ জন মাদক কারবারি গ্রেফতার
মুঞ্জুরুলহক মুঞ্জু, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ :
​মাদকমুক্ত কিশোরগঞ্জ বিনির্মাণে পুলিশ সুপার, কিশোরগঞ্জ মহোদয়ের নির্দেশনায় এবং অষ্টগ্রাম থানা পুলিশের বিশেষ তৎপরতায় একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ২০/০৭/২০২৬ তারিখ অষ্টগ্রাম থানাধীন পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া ঘাট এলাকা থেকে ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০৫ জন মাদক কারবারি ১. মোঃ আকবর হোসেন (৩৫), ২. শ্রী স্বপন চন্দ্র মহন্ত (৩০), ৩. শাহীন মিয়া (৩৫), ৪. ইমন মিয়া (১৯) এবং ৫. স্বপন গোয়ালা (২৭)-কে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে মাদক দেশের একেক জায়গা থেকে সংগ্রহ করে কিশোরগঞ্জ সহ দেশের অন্যান্য জায়গায় বিক্রয় করে আসছিল এবং তাদের বিরুদ্ধে অন্যান্য থানাতেও মামলা রয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জেলা পুলিশের মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও  অব্যাহত থাকবে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর