
প্রেস রিলিজ
বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল এবং শীর্ষ অপরাধী গ্রেফতারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসংহ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ২১ জুলাই ২০২৬খ্রিঃ রাত অনুমান ০২১০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় সফল অভিযান পরিচালনা করে গাজীপুর কোর্ট গারদ হতে ডাকাতিসহ একাধিক মামলার আসামি সম্রাট(২৮), জেলা-জামালপুর’কে পুনরায় গ্রেফতার করেছে।ঘটনার বিবরণে জানা যায়, জিএমপি গাজীপুর সদর থানার মামলা নং-৫৮, তারিখ-২৮ আগস্ট ২০২৫খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এর গ্রেফতারকৃত আসামি মোঃ সম্রাট (২৮) ’কে ২০ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে যথাযথ প্রক্রিয়ায় গাজীপুর আদালতে হাজির করার জন্য গারদখানায় (লক-আপ) নেওয়া হয়। সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আসামি বুঝিয়ে দেওয়ার সময় কাগজপত্রের কাজ চলাকালে, মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে দুর্ধর্ষ ডাকাত সম্রাট কৌশলে হাতকড়া থেকে হাত বের করে আদালত প্রাঙ্গণ থেকে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গাজীপুর সদর থানায় মামলা নং-৩৮, তারিখ-২০ জুলাই ২০২৬খ্রিঃ, ধারা-দণ্ডবিধির ২২৪ রুজু হয়।আদালত প্রাঙ্গণ থেকে আসামি পালানোর ঘটনাটিকে র্যাব অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়। সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের বিশ্লেষণ করে পলাতক আসামির অবস্থান নিশ্চিত করে। এরপর অভিযান চালিয়ে পালানোর ২৪ ঘণ্টার মধ্যেই পলাতক সম্রাটকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়্।তার বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও অন্যান্য অপরাধে অন্তত ৩২টি মামলা রয়েছে। পুনরায় গ্রেফতারকৃত আসামি সম্রাটের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে
আপনার মতামত লিখুন :