
নাটোর প্রতিনিধি.
দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রক্রিয়া বন্ধ এবং শ্রমিকবান্ধব নীতিমালা বাস্তবায়নের দাবিতে নাটোরে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক/মাস্টাররোল কর্মচারী সমিতি, নাটোর জেলা কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা অংশ নেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করলেও তারা এখনো স্থায়ী চাকরির সুযোগ থেকে বঞ্চিত। তাই ২০২৫ সালের দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা বাতিল, আউটসোর্সিং প্রক্রিয়া বন্ধ, বয়সের শর্ত শিথিল এবং যোগ্য কর্মচারীদের স্থায়ীকরণের দাবি জানান তারা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান পিয়াস। এছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. আবুল মনসুর সরকার।দাবি বাস্তবায়নে দ্রুত সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন বক্তারা। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।
ৎ
আপনার মতামত লিখুন :