Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জ জেলা পুলিশের সাফল্য: ৫৩ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ২:৫৮ অপরাহ্ন / ৭৯
কিশোরগঞ্জ জেলা পুলিশের সাফল্য: ৫৩ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার


মুঞ্জুরুলহক মুঞ্জু,  জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ:
​মাদক নির্মূলে কিশোরগঞ্জ জেলা পুলিশ সর্বদা আপসহীন। পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে কিশোরগঞ্জ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৭ জুলাই ২০২৬ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ডিবি পুলিশের একটি চৌকস দল কুলিয়ারচর থানার লক্ষীপুর এলাকার ‘কিশোরগঞ্জ টু ভৈরব হাইওয়ে’ সংলগ্ন সোহেল মিয়ার দোকানের সামনে থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ রানা মিয়া @ নান্টু মিয়া (২৮) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলিয়ারচর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর