Agaminews
Dr. Neem Hakim

গুরুদাসপুরে বেড়েছে চুরি,ছিনতাই, ডাকাতি, পুলিশের কার্যকর ভূমিকার দাবিতে মানববন্ধন


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৮:৪২ অপরাহ্ন / ২০
গুরুদাসপুরে বেড়েছে চুরি,ছিনতাই, ডাকাতি, পুলিশের কার্যকর ভূমিকার দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, ডাকাতি ও ছিনতাই। গত আড়াই মাসে একের পর এক দুর্ধর্ষ অপরাধের ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। এমনকি থানা কমপ্লেক্স ও সরকারি কোয়ার্টারের আশপাশেও ঘটছে চুরির এসব ঘটনা। ভুক্তভোগীদের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মিলছে না প্রতিকার।শুক্রবার দুপুর ১২টায় উপজেলার আনন্দনগর এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ, চুরি হওয়া ৬টি গরু উদ্ধার এবং পুলিশের কার্যকর ভূমিকার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। একই সঙ্গে বর্তমান ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একজন দক্ষ ওসি নিয়োগেরও দাবি জানান বক্তারা।এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম জানান , পুলিশ এগুলো নিয়ে কাজ করছে। বর্তমানে চুরি ছিনতাই নেই।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর