Agaminews
Dr. Neem Hakim

*অপহরণ মামলার ২ মূলহোতা এবং মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি র‍্যাব-১৪ এর অভিযানে গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন / ৪১
*অপহরণ মামলার ২ মূলহোতা এবং মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি র‍্যাব-১৪ এর অভিযানে গ্রেফতার

প্রেস রিলিজ*

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, ওয়ারেন্ট এবং ডাকাত চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান প্রতিনিয়ত অব্যাহত রয়েছে।

*অভিযান-১: অপহরণ*
ভিকটিম মোঃ মনির হোসেন (৩৫), সাং-বৈলাজান, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ এর পিতার অভিযোগের বিবরণে জানা যায় যে, বিবাদী মোঃ শামছুদ্দিন (৩৮), জেলা-ময়মনসিংহ ভিকটিমের পূর্ব পরিচিত এবং তার নিকট থেকে ১১,০০০/- টাকা ধার নেন। যথাসময়ে টাকা পরিশোধ করতে না পারায় ভিকটিমকে গত ১১ জুলাই ২০২৬খ্রিঃ আকুয়া বাইপাসে ডেকে নেয় এবং সিএনজিতে নিয়ে চরগোবীন্দপুর মৎস্য খামারে নিয়ে যায় এবং হাত পা বেধে শাররীক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। ভিকটিমের পিতার নিকট মুক্তিপণ বাবদ ৫ লক্ষ টাকা দাবী করে।ভিকটিমের পিতার অভিযোগের প্রেক্ষিতে সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে গত ১৬ জুলাই ২১৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার আকুয়া বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণের ঘটনায় জড়িত অপহরনকারী ১। মোঃ মুরাদ হোসেন (৩০), ২। মোঃ ফজর আলী (২৬), উভয় জেলা-ময়মনসিংহদের আটক করে। তাদের দেওয়ার তথ্যের ভিত্তিতে ধৃত আসামি মোঃ মুরাদ হোসেন এর মৎস্য খামার হতে অপহৃত ভিকটিম মোঃ মনির হোসেন (৩৫) কে উদ্ধার করতে সক্ষম হয়।

*অভিযান-২: ওয়ারেন্ট*
একই কোম্পানীর অপর একটি অভিযানে ১৬ জুলাই ২০২৬খ্রিঃ দুপুর অনুমান ১৪৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার ঢাকা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ময়মনসিংহ কোতোয়ালী থানার  মাদক মামলা নং- ৩১(১২)২৪, জিআর-৭৯২/২৪, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণি ১০(ক) এর বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ নাজিম উদ্দিন (৪৫), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর