
প্রেস রিলিজ
নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের রাজবাড়ী সদর থানার ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত উমর ফারুক শেখ (২১), জেলা-রাজবাড়ী’কে ১১ জুলাই ২০২৬খ্রি রাত অনুমান ২১০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন মধুপুর বাজার এলাকায় সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম (১৮) স্থানীয় একটি বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। অভিযুক্ত প্রেমের সম্পর্কের সূত্র ধরে গত ১১ মে ২০২৬খ্রিঃ দুপুর অনুমান ১৩৩০ ঘটিকায় পরীক্ষা শেষে ভিকটিমকে তার মায়ের সাথে দেখা করানোর কথা বলে একটি অটোতে করে নিজের বাড়িতে নিয়ে যায়। তবে বাড়িতে কেউ না থাকার সুযোগে, অভিযুক্ত বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। যায় মামলা নং-৪৩, তারিখ- ২৪ জুন ২০২৬খ্রি., ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) রুজু হয়। মামলা হওয়ার পর থেকেই আসামি উমর ফারুক শেখ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে পালিয়ে বেড়ান। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে
আপনার মতামত লিখুন :