Agaminews
Dr. Neem Hakim

নাটোরে নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৮:২৭ অপরাহ্ন / ২৮
নাটোরে নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি।
নাটোরের নলডাঙ্গা পৌরসভার কুটিরপাড়া এলাকায় পুকুরে ডুবে ফাতেমা খাতুন (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই ২০২৬) দুপুর এ দুর্ঘটনা ঘটে। মৃত ফাতেমা খাতুন কুটিরপাড়া এলাকার মো. ফিরোজ হোসেনের মেয়ে। পুলিশ ও এলাকাবাসীর জানায়, বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় ফাতেমা। কিছুক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, খবর পেয়ে নলডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে থানা পুলিশ উপস্থিত হয়। মৃত শিশুটির পরিবারের সাথে কথা বলে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  এই ঘটনায় শিশুটির পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর