Agaminews
Dr. Neem Hakim

পাকুন্দিয়ায় নৌকা ডুবে সিরাজ উদ্দিন নামে একজন নিখোঁজ


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৯:৩২ অপরাহ্ন / ৬০
পাকুন্দিয়ায় নৌকা ডুবে  সিরাজ উদ্দিন নামে একজন নিখোঁজ
মঞ্জুরুলহক মঞ্জু ,  কিশোরগঞ্জ   প্রতিনিধি পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে নৌকাসহ মো. সিরাজ উদ্দিন  মোড়ল  (৬৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত রইছ উদ্দিন মোড়লের ছেলে।শুক্রবার (১০ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে নিজ জমিতে কৃষিকাজ করতে যান সিরাজ উদ্দিন মোড়ল । পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীর তীরে তার নৌকার সন্ধান মিললেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে তাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি অভিযান শুরু করে। নিখোঁজ কৃষককে উদ্ধারে ডুবুরিরা নদীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুল ইসলাম বলেন, “নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। পুলিশও ঘটনাস্থলে রয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত আছে।”সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কৃষক মো. সিরাজ উদ্দিন মোড়লের  কোনো সন্ধান পাওয়া যায়নি।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর