Agaminews
Dr. Neem Hakim

সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক ০২ আসামি গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন / ৪৭
সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক ০২ আসামি গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিভিন্ন চাঞ্চল্যকর ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করেছে।
১ম অভিযানঃ গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ০৮ জুলাই ২০২৬খ্রিঃ দুপুর অনুমান ১৩১০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার আকুয়া কান্দাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ময়মনসিংহ কোতোয়ালী থানার মাদক মামলার জিআর-৫১/১৭, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯(ক)/২৫ এর বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাদিকুল ইসলাম ওরফে সজিব (৩০), পিতা- মোঃ শাহজাহান, সাং-বাড়েরা পুলপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
২য় অভিযানঃ গোপন সংবাদের ভিত্তিতে একই কোম্পানির অপর আভিযানিক দল ০৮ জুলাই ২০২৬খ্রিঃ বিকাল অনুমান ১৬৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মধ্যে বাড়েরা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ময়মনসিংহ কোতোয়ালী থানার ডাকাতি প্রস্তুতি মামলা নং-১৯(৭)২৩, জিআর-৬৮৪/২৩, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মিঠুন (২৩), পিতা-আব্দুস সামাদ, সাং-কেওয়াটখালী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। অপরাধ নির্মূলে র‌্যাবের এই অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর