Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৯:২৪ অপরাহ্ন / ৫৩
কিশোরগঞ্জে  আবাসিক হোটেল থেকে  এক ব্যক্তির  ঝুলন্ত লাশ উদ্ধার
মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে একটি আবাসিক হোটেল থেকে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোটেল কক্ষের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে।শুক্রবার (১০ জুলাই) রাত ১২টার পরে ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণি এলাকার এশিয়া হোটেলে এ ঘটনাটি ঘটেছে।নিহত আনোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার  সাইজুদ্দিনের ছেলে  ।পুলিশ সূত্রে জানা যায়, শহরের এশিয়া আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হোটেল কক্ষে দরজা ভেঙে প্রবেশ করে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।এ বিষয়ে ভৈরব থানার তদন্ত কর্মকর্তা লিমন বোস জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর