Agaminews
Dr. Neem Hakim

নাটোরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালক সহ নিহত ৩, আহত ২


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন / ২৭
নাটোরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালক সহ নিহত ৩, আহত ২
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালক ও ২ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ যাত্রী। বৃহস্পতিবার বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের গোপালপুর রাজাপুর সরকারের ঢালান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইজিবাইক চালক রান্টু মিয়া (২৮) ও যাত্রী তলৈক্ষ্য হালদার (৬০) ও শিপন খান (২৪)। নিহত রান্টু উপজেলার গোপালপুর গড়মাটি গ্রামের তফেজউদ্দিন ঝড়ুর ছেলে ও তলৈক্ষ্য পারগোপালপুরের মৃত কৃপা হালদারের ছেলে ও শিপন গড়মাটি খাঁ পাড়ার চাঁদ আলী খানের ছেলে। আহত ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকী ১ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, চারজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকটি রাজাপুর থেকে গড়মাটি বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে সরকারের ঢালান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক নিহত হয়। পরে হাসপাতালে দুই যাত্রী মারা যায়। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।
#

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর