Agaminews
Dr. Neem Hakim

সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর পৃথক অভিযানে ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইনের মামলার দুই অভিযুক্ত গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৩:১৫ অপরাহ্ন / ৪১
সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর পৃথক অভিযানে ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইনের মামলার দুই অভিযুক্ত গ্রেফতার

প্রেস রিলিজ

বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অস্ত্র ও মাদক উদ্ধার এবং বিভিন্ন চাঞ্চল্যকর ও বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুরূপভাবে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইনের রুজুকৃত মামলার দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

অভিযান-১:
বাদী রাজমিল রিয়েল (২৮), পিতা- মোঃ আব্দুস সামাদ, সাং- কালেঙ্গা, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ এর নিঃসন্তান চাচার সাথে ধৃত আসামির পিতার জমি সংক্রান্ত বিরোধ চলমান ছিল। উক্ত বিরোধে বাদী রাজমিল তার চাচাকে আইনি সহায়তা প্রদান করায় আসামি শরীফ হাসান রাহাদ ওরফে রাহাদ আহম্মেদ (২২) ক্ষিপ্ত হয়। আসামির পূর্ব শত্রুতার জেরে বাদী ও তার পরিবারের সদস্যদের সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর, মিথ্যা ও বিদ্বেষমূলক পোস্ট করতে থাকে। একপর্যায়ে আসামি আধুনিক প্রযুক্তি ‘এআই’ ব্যবহার করে বাদীর ছবি বিকৃত করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। উক্ত ঘটনায় বাদী গত ০৮ মে ২০২৬ খ্রি. গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৫ এর ২৫ ধারায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-১৪। মামলার তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশনের প্রেক্ষিতে সিপিএসসি, র‌্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।এরই প্রেক্ষিতে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৭ জুলাই ২০২৬খ্রিঃ দুপুর ১৩২০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ারী থানার কাচারীঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান অভিযুক্ত শরীফ হাসান রাহাদ ওরফে রাহাদ আহম্মেদ (২২), জেলা-ময়মসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

অভিযান-২:
বাদী এবং ধৃত অভিযুক্ত একই এলাকার। গত ২৪ এপ্রিল ২০২৬খ্রিঃ বিকাল অনুমান ১৭০০ ঘটিকায় বাদীর নাতি মোঃ রাফি(৮) কে ধৃত অভিযুক্ত আম কোড়ানোর কথা বলে বাদীর বাড়ির পূর্ব পাশে নির্জন এলাকায় নিয়ে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ (বলৎকার) করে। উক্ত ঘটনায় ভিকটিমের নানা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ভালুকা থানায় মামলা দায়ের করেন, যার মামলা নং-৩৮, তারিখ-২৬ এপ্রিল ২০২৬খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০২০) এর ৯(১)। উক্ত মামলা রুজুর পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত সহ পলাতক অভিযুক্তকে গ্রেফতারে তৎপর হয়।গোপন সংবাদের ভিত্তিতে একই কোম্পানি অপর আভিযানিক দল ০৮ জুলাই ২০২৬খ্রিঃ রাত অনুমান ০২১৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার মহেশপুর এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ রাহিম (১৯), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।আসামিরা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে নাম-পরিচয় গোপন করে পলাতক জীবনযাপন করছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর