Agaminews
Dr. Neem Hakim

পাবনা সিটি কলেজের সহকারী অধ্যাপক ড. খতিব মাহবুবুর রহমান আর নেই


audhamyabangla প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ণ / ১০
পাবনা সিটি কলেজের সহকারী অধ্যাপক ড. খতিব মাহবুবুর রহমান আর নেই

বার্তা সংস্থা পিপ (পাবনা) : সিটি কলেজ পাবনার কৃষিশিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাচারীপাড়ার মৃত খতিব আজিজুর রহমানের  ছেলে ড. খতিব মাহবুবুর রহমান ( ৫৭) গত পরশু সকাল ৮ টার দিকে কাচারীপাড়াস্থ নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না  . … রাজেউন। মৃত্যুকালে মা, ৩ বোন এবং  স্ত্রী , ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। ঐ দিন  বাদ আসর সিটি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে আরিফপুর কবরস্থানে দাফন করা হয়। নামাজে-জানাযায়  অংশ নেন  সিটি কলেজ পাবনার গভনির্ং বড়ির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম খান, সিটি কলেজের অধ্যক্ষ ( ভার.) সাইফুল ইসলাম , গভর্নিং বড়ির সদস্য এ্যাড: আলহাজ¦ মির্জা আজিজুর রহমান ও মোখতার হোসেন এবং সালাউদ্দিন, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম, এডওয়ার্ড কলেজের সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম, পাবনা কলেজের উপাধ্যক্ষ রাশেদুল ইসলাম, শহীদ এম মনছুর আলী কলেজের সহকারী অধ্যাপক আকতার হোসেন, কৃষিবিদ জাফর সাদেক, এ্যাড. জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম মানিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর